প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ইসলামি জলসায় দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পরপরই জলসা পণ্ড হয়ে যায়। উপজেলার ভেলুরচক গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার পলিপাড়া গ্রামের আবদুর রহিম, আতাউল ইসলাম, আবদুল হালিম, উজ্জ্বল হোসেন এবং ভেলুরচক গ্রামের মুক্তার হোসেন সরদার। তবে আবদুর রহিম তালোড়া পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ও জলসার বিশেষ অতিথি ছিলেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেলুরচক গ্রামে শুক্রবার রাতে ইসলামি জলসা চলছিল। জলসায় ওয়াজ শুনতে আসা পাশের গ্রাম পলিপাড়ার কয়েকজন যুবকের সঙ্গে ভেলুরচক গ্রামের যুবকদের সংঘর্ষ বাধে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি