প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকায় গত শুক্রবার রাতে নৌ-পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে। জেলেদের হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই শরীয়তুল্লা তুহিন, কামরুল হাসান, কনস্টেবল আবুল কাসেম ও জালাল আহমেদ। চাঁদপুর মডেল থানর ওসি আবদুল কাইয়ুম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হরিণাঘাট এলাকায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে মাছ ধরছিলেন। পাশের আলুবাজার ফাঁড়ির পুলিশ জেলেদের বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় চার পুলিশসহ সাতজন আহত হন।