আহতদের দেখতে গেলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল শুক্রবার সাভারে ধসে পড়া রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভার ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। খবর বাসসের।রাষ্ট্রপতি প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে রানা প্লাজা ধসে গুরুতর আহত ১৪৭ জনের চিকিৎসাসেবা চলছে। রাষ্ট্রপতি আহত শ্রমিকদের চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁদের আশ্বস্ত করেন, তাঁদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য রাষ্ট্র সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাষ্ট্রপতি ভবনধসের স্থানে যান এবং চলমান উদ্ধার অভিযান প্রত্যক্ষ করেন। এরপর রাষ্ট্রপতি রানা প্লাজা ধসে গুরুতর আহত চিকিৎসাধীন শ্রমিকদের দেখতে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে যান। সেখানে ৬৫ জনের চিকিৎসা চলছে। তিনি তাঁদের পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন।