প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে পেট্রলবোমা হামলায় দগ্ধ আটজন বাসযাত্রীকে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে সহায়তা দেওয়া হয়েছে। ৪ মার্চ রাতে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের সুলতানপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ১১ যাত্রী দগ্ধ হন। দগ্ধ আটজন কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে এবং তিনজনকে দুই হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।