আহমদ ছফা স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখাতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমদ ছফা
আহমদ ছফা

আহমদ ছফা নিজে সব সময় স্বপ্নের জগতে বাস করতেন, অন্যদের মাঝে তাঁর স্বপ্নের বীজ বুনতেন৷ সমাজ ও রাষ্ট্রচিন্তায় তিনি ছিলেন অনন্য৷
আহমদ ছফার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন৷ ‘আহমদ ছফা রাষ্ট্রসভা’ এ আলোচনা সভার আয়োজন করে৷
শিক্ষাবিদ সলিমুল্লাহ খান বলেন, আহমদ ছফা বাংলাদেশের জাতীয় সমাজ ও রাষ্ট্র বিষয়ে অনেক চিন্তা করেছেন৷ তাঁর সেই চিন্তার প্রকাশ শুধু তাঁর প্রবন্ধে বা নিবন্ধে নয়, গল্পে-উপন্যাসেও ঘটেছে৷ বাংলাদেশের রাষ্ট্রনীতি বিষয়ে তাঁর বক্তব্য কখনো অস্পষ্ট ছিল না৷
আলোচক আবদুল হক বলেন, আহমদ ছফা প্রথাবিরোধী ও অকপট মনোভাবের জন্য আলোচিত ছিলেন৷ রাজনীতি, সমাজনীতি ও সংস্কৃতি সম্পর্কে তাঁর নিজস্ব মূল্যবোধ ও অবস্থান ছিল৷
সভাপতির বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, তিনি নিজে যেমন সব সময় স্বপ্নের জগতে বাস করতেন, অন্যদের মাঝে স্বপ্নের বীজ বুনতেন৷
সভায় ‘আলি কেনান: সমাজতন্ত্রের দরবেশ’ ও ‘জাগ্রত বাংলাদেশ: জাতির জাগরণের আলেখ্য’ শীর্ষক দুটি প্রবন্ধ পড়া হয়৷ প্রবন্ধ পড়েন বিধান রিবেরু ও আফজালুর রহমান৷