আহমদ জামান চৌধুরীর জানাজা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট চলচ্চিত্রকার ও সাংবাদিক আহমদ জামান চৌধুরীর জানাজা গতকাল শুক্রবার সকালে এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এফডিসির কর্মকর্তা, কর্মচারী, শিল্পী, পরিচালক, প্রযোজক, পরিবেশক ও কলাকুশলীরা এতে অংশ নেন। পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম হারুন-অর-রশীদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাসস।