আহমদ শফীর বক্তব্যের প্রতিবাদে সিপিবি নারী সেলের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর নারীবিরোধী অশ্লীল বক্তব্যের প্রতিবাদে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেল।সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, শফীর বক্তব্য শুধু নারীবিরোধী নয়, এ বক্তব্য মানবতা ও ইসলামবিরোধী। এরা দেশকে আইয়ামে জাহেলিয়াতের যুগে নিয়ে যেতে চায়।নারী সেলের সদস্য আইনুন্নাহার বলেন, নারীরা যখন সর্বক্ষেত্রে অবদান রাখছেন, তখন হেফাজতে ইসলাম পোশাক কারখানার কর্মীসহ কর্মজীবী নারীদের ঘরে বন্দী করে রাখতে চায়। অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, আহমদ শফীর বক্তব্য সংবিধানবিরোধী। সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন।