আহমদ শফীর বিরুদ্ধে রিটে আদেশ ১৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র আল কোরআন পোড়ানোর অভিযোগে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা চেয়ে রিট আবেদনের শুনানি হয়েছে হাইকোর্টে। আদালত আগামী ১৩ মে আদেশের দিন ধার্য করেছেন।

গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।

গত সোমবার এম আমিনুর রশিদ নামের এক আইনজীবী রিট আবেদনটি করেন। রিটের পক্ষে আইনজীবী এম এ ওবাঈদ হোসেন, মো. খবীর উদ্দিন ভূইয়া প্রমুখ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত সোমবার (১৩ মে) আদেশের দিন ধার্য করেছেন।