আহমদ শরীফের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. আহমদ শরীফের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও স্মারক পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে স্বদেশ চিন্তা সংঘ নামের একটি সংগঠন। স্মারক বক্তব্য দেবেন নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।
এ বছর পুরস্কার পাচ্ছেন গবেষক, প্রাবন্ধিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ এবং বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক কমরেড শামসুজ্জোহা মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বদেশ চিন্তা সংঘের সভাপতি আবুল কাশেম ফজলুল হক। বিজ্ঞপ্তি।