আহমদীয়া জামা’ত-এর প্রতিষ্ঠার শতবার্ষিকীতে কৃতজ্ঞতা স্মারক
বাংলাদেশে আহমদীয়া মুসলিম জামা’ত প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে দেশের ৩৬ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘কৃতজ্ঞতা জ্ঞাপক স্মারক’ প্রদান করা হয়।গতকাল শুক্রবার ঢাকার বকশীবাজারে আহমদীয়া জামা’ত-এর জাতীয় কেন্দ্রে আয়োজিত কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে এই স্মারক দেওয়া হয়।আহমদীয়া জামা’ত-এর বাংলাদেশের ন্যাশনাল আমির মোবাশ্বের উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং স্মারকপ্রাপ্তদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ড. কামাল হোসেন, রাশেদ খান মেনন, সুলতানা কামাল, শাহরিয়ার কবির, আসিফ নজরুল প্রমুখ। বক্তারা বাংলাদেশে আহমদীয়া জামা’ত প্রতিষ্ঠার শতবার্ষিকী (১৯১৩-২০১৩) উপলক্ষে শুভেচ্ছা জানান। তাঁরা বাংলার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সব ধর্মবিশ্বাসের শান্তিপূর্ণ সহাবস্থান ও তাদের নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের নিশ্চয়তা দিতে সরকার ও জনগণের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠান শেষে বিশ্ব আহমদীয়া মুসলিম জামা’ত কর্তৃক প্রকাশিত ৭৪টি ভাষায় অনূদিত পবিত্র কোরআনের অনুবাদের একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়।‘কৃতজ্ঞতা জ্ঞাপক স্মারক’প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট, অধিকার, সম্মিলিত সামাজিক আন্দোলন, জাতীয় আইনজীবী পরিষদ, নারীপক্ষ, দ্য ডেইলি স্টার, নিউ এজ ও দৈনিক সংবাদ। আর ব্যক্তিদের মধ্যে রয়েছেন: কবি সুফিয়া কামাল (মরণোত্তর), বিচারপতি কে এম সোবহান (মরণোত্তর), অধ্যাপক কবীর চৌধুরী (মরণোত্তর), ভাষাসৈনিক গাজীউল হক (মরণোত্তর), ফয়েজ আহ্মদ (মরণোত্তর), ড. কামাল হোসেন, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, হাসানুল হক ইনু, মঈন উদ্দীন খান বাদল, হামিদা হোসেন, সুলতানা কামাল, শাহরিয়ার কবির, সৈয়দ আনোয়ার হোসেন, খুশী কবির, এ এফ হাসান আরিফ, যতীন সরকার, আসিফ নজরুল, সারা হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।