আহমেদ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ শরিফ। ফাইল ছবি
আহমেদ শরিফ। ফাইল ছবি

চেক জালিয়াতির মামলায় অভিনেতা আহমেদ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
গত ৫ মার্চ মোশারফ হোসেন নামের এক ব্যক্তি ১ লাখ ৬৭ হাজার টাকার একটি চেক প্রতারণার অভিযোগে আদালতে মামলাটি করেন। আদালত ওই দিনই মামলাটি গ্রহণ করে তাঁকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
আজ ছিল আহমেদ শরিফের হাজির হওয়ার দিন। কিন্তু আসামি আত্মসমর্পণ বা হাজির না হওয়ায় বাদী আহমেদ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেন ১ লাখ ৬৭ হাজার টাকা পেতেন। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাঁকে একটি চেক দেন। কিন্তু ওই চেক ব্যাংক প্রত্যাখ্যান করেছে। এরপর বাদী উকিল নোটিশ দিলেও পাওনা টাকা ফেরত না পাওয়ায় আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা করেন মোশারফ হোসেন।