আহমেদুল হক চৌধুরী পিএসসির নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হয়েছেন কমিশনের বর্তমান সদস্য এ টি আহমেদুল হক চৌধুরী। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আদেশক্রমে গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।পিএসসির বিদায়ী চেয়ারম্যান সা’দত হুসাইন গতকাল সর্বশেষ অফিস করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, সবার প্রচেষ্টায় পিএসসির অতীতের বদনাম দূর হয়েছে। পিএসসির প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে। দলীয়করণের বদলে মেধাবীরা নিয়োগ পাচ্ছে। নতুন চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী বর্তমানে পিএসসির সদস্য। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ছিলেন। ২০০৯ সালের ২৩ জুন তিনি পিএসসির সদস্য হিসেবে যোগ দেন। প্রতিক্রিয়া জানতে চাইলে আহমেদুল হক চৌধুরী বলেন, চিঠি পেলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। নতুন চেয়ারম্যান নিয়োগ ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব কাজী নাসিরুল ইসলামকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।