আহলে সুন্নাতের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব শাইখ নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত।
চট্টগ্রাম প্রেসক্লাবের এই সংবাদ সম্মেলন থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। নইলে আন্দোলনের রং বদলানো হবে বলে সংগঠনটি হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের প্রধান সমম্বয়ক এম এ মতিন, মাওলানা ইকবাল কাদেরী, পেয়ার মোহাম্মদ প্রমুখ।
লালদীঘি ময়দানে মহাসমাবেশ: শাইখ নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ লালদীঘি ময়দানে মহাসমাবেশ করবে আহলে সুন্নাত ওয়াল জমা’আত, ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।