আহলে হাদিসের ৮ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আট কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই গৃহবধূ গতকাল রোববার রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। আসামিরা হলেন: জয়নাল আবেদীন, নাজির উদ্দিন, নুরুল ইসলাম, আতাউর রহমান, আবদুল লতিফ, হাফিজুর রহমান, মিঠু ও আক্কাস। তাঁদের সবার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।এজাহার সূত্রে জানা যায়, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন রাজশাহীতে তাবলিগ ইজতেমার আয়োজন করে। তাতে যোগ দেন আসামিরা। ইজতেমা শেষে তাঁরা একই সংগঠনের স্থানীয় এক সদস্যের হাজরাপুকুরের বাড়িতে ওঠেন। সন্ধ্যায় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁরা তাকে ধর্ষণ করেন। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।