আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার দুই আসামির মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার দুই আসামি মুক্তি পেয়েছেন। উচ্চ আদালত থেকে খালাস পেয়ে ১২ বছর পর কাশিমপুর কারাগার-২ থেকে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় তাঁরা মুক্তি পান।
মুক্তি পাওয়া দুজন হলেন টঙ্গীর আউচপাড়া এলাকার আজহার উদ্দিন সরকারের ছেলে রাকিব উদ্দিন ওরফে পাপ্পু সরকার এবং টঙ্গীর মরকুন এলাকার আবদুল বারেকের ছেলে আয়ুব আলী।
কাশিমপুর কারাগার-২–এর জেলার মো. নাশির আহমেদ বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ওই দুজনকে ৩০ বছর করে কারাদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন করলে আদালত তাঁদের দুজনকে মামলা থেকে খালাস দেন।