আহসান উল্লাহ মাস্টারের খুনিদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মাধ্যমে গাজীপুরের সদর আসনের সাবেক সাংসদ ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টারের ১২তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা তাঁর খুনিদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের হায়দারাবাদে ওই স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আহসান উল্লাহ মাস্টারের ছেলে গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান। বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক শুক্কুর মাহমুদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, আহসান উল্লাহ মাস্টারের খুনিদের বিচারের রায় দ্রুত কার্যকর করতে হবে।
স্মরণসভার আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের পক্ষ থেকে প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।