আহসান উল্লাহ মাস্টারের দশম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে শ্রমিকনেতা ও মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের দশম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে আহসান উল্লাহ মাস্টারের বাড়ি গাজীপুর মহানগরের হায়দরাবাদ এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়৷
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের বিচারের রায় হয়েছে। এখনো তা কার্যকর হয়নি। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে রায় বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন প্রমুখ।