আহসান মঞ্জিলের বেড়াটি সরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক আহসান মঞ্জিল এভাবেই টিনের বেড়া দিয়ে ‘বন্দী’ করে রাখা হয়েছে। গত ফেব্রুয়ারিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বেড়া দেওয়া হলেও এখনো তা খোলা হয়নি l ছবি: প্রথম আলো

আহসান মঞ্জিলে টিনের বেড়া দেওয়ার সাত মাস হয়ে গেলেও কর্তৃপক্ষ খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। এখনো পুরান ঢাকার ইসলামপুরের এই নবাববাড়ি বাইরে থেকে টিন দিয়ে ঘেরা।
গত ৩০ আগস্ট প্রথম আলোতে এ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। তখন কর্তৃপক্ষ বলেছিল, মন্ত্রণালয় অনুষ্ঠান করেছে, তারা যে সিদ্ধান্ত দেবে তা-ই হবে।
গত রোববার দুপুরেও দেখা যায় একই অবস্থা। বাইরে থেকে নবাববাড়ির ভেতরের সৌন্দর্য দেখা যায় না। যে অংশটুকু বাইরে থেকে দৃশ্যমান ছিল, পুরোটাই টিনে ঘেরা।
ফেব্রুয়ারিতে সংস্কৃতি মন্ত্রণালয় ‘মসলিন সন্ধ্যা’ নামে একটি অনুষ্ঠান করে। তখন টিনের বেড়া দেওয়া হয়। আহসান মঞ্জিল জাদুঘরের পরিচালক হুমায়ূন মালিক বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে খোলা হয়নি। হকাররা ময়লা ফেলেন। কর্মকর্তারা এটা রাখার পক্ষে। আর মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দেয়নি। তিনি আরও বলেন, টিনের ওপরে মিলিয়ে তাঁদের রং করার ইচ্ছা আছে।