আহসানউল্লাহ মাস্টার হত্যা তদন্তে পুলিশকে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতা জড়িত ছিলেন কি না, তা তদন্তে পুলিশকে বাধা দেয় তখনকার বিএনপি সরকার। নির্ভরযোগ্য সূত্রে এ কথা জানা গেছে বলে ২০০৫ সালের ১৮ এপ্রিল বাংলাদেশে নিযুক্ত তৎ কালীন মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস ওয়াশিংটনে তারবার্তা পাঠিয়েছিলেন।২০০৪ সালের মে মাসে গাজীপুরের জনপ্রিয় নেতা আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করা হয়। এই হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২২ জনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অধিকাংশই ছিলেন ক্ষমতাসীন দল বিএনপির নেতা-কর্মী।হ্যারি কে টমাস তারবার্তায় লেখেন, আদালতের ওই রায়ে আওয়ামী লীগের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়। আওয়ামী লীগের নেতারা মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বলেন, তাঁরা এতে সন্তুষ্ট। তবে তাঁরা এ হত্যাকাণ্ডের ‘ষড়যন্ত্রকারী’ ও ‘মদদদাতাদের’ও খুঁজে বের করে বিচার করার দাবি জানান। টমাস এতে লেখেন, কিবরিয়া হত্যা মামলায়ও একই ধরনের (পুলিশকে তদন্তে বাধা দেওয়া) কিছু ঘটছে বলে অনেকের ধারণা। তবে তিনি মন্তব্য করেন, সরকার এখন অন্তত এ দাবি করতে পারবে যে তারা একজন বড় বিরোধীদলীয় নেতার হত্যাকাণ্ডের বিচার করতে পেরেছে।