আহসানউল্লাহ মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতা আহসানউলাহ উল্লাহ মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ।এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে গ্রামের বাড়ি হায়দরাবাদে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল, নোয়াগাঁও স্কুল মাঠে মিলাদ মাহফিল ও গণভোজ। এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহসানউল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল সমাজের সর্বস্তরের মানুষকে অনুরোধ জানিয়েছেন।প্রসঙ্গত, ২০০৪ সালে সন্ত্রাসীরা আহসানউল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে।