আহসানউল্লাহ মাস্টারের ৬৩তম জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকনেতা, মুক্তিযোদ্ধা ও সাংসদ আহসানউল্লাহ মাস্টারের ৬৩তম জন্মদিন আজ। এ উপলক্ষে টঙ্গীসহ বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।

১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুর জেলার পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে আহসানউল্লাহ মাস্টার জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আহসানউল্লাহ মাস্টার সঞ্চৃতি পরিষদ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তা ছাড়া ভাওয়াল আইডিয়াল একাডেমি, ভাওয়াল ফোরামসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

২০০৪ সালের ৭ মে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে আহসানউল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।