প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আহসানুল হক মাস্টার (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাতে ঢাকা জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নাসিরনগর সদরে প্রথম ও বেলা দুইটায় নিজ গ্রামের বাড়ি গোকর্ণ ইউনিয়নের নুরপুরে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।