আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে শনিবার জুম প্লাটফর্মের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ঢাকা আহছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আবু তৈয়ব আবু আহমেদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ফাজলী ইলাহী এতে সভাপতিত্ব করেন।
বঙ্গবন্ধুর জীবনের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অবদান নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ফাজলী ইলাহী।
আলোচনায়বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম. এইচ. খান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য গোলাম রহমান, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুর, আবদুর রহিম মোল্লা, ছাত্র কল্যাণ উপদেষ্টা শারমিন রেজা চৌধুরী, বিভিন্ন বিভাগীয় প্রধান, অফিস প্রধান ও শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।