বিশ্বব্যাপী মার্চ মাসকে ‘কোলোরেকটল ক্যানসার সচেতনতা’ মাস হিসেবে ঘোষণ করা হয়েছে। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল এ মাসে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে কোলোরেকটল ক্যানসারের ঝুঁকির মধ্যে থাকা রোগীদের বিনা মূল্যে চিকিৎসা-পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক হারুন-অর রশিদ, এফসিপিএস ও সার্জিকেল বিশেষজ্ঞ লে. কর্নেল সাদউল্লাহ প্রতিদিন (ছুটির দিন ছাড়া) সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এই সেবা দেবেন। পাশাপাশি রয়েছে এন্ডোসকপি, ক্লোনসকপি, বায়োপসি, রক্ত পরীক্ষাসহ সব ধরনের চিকিৎসা-সহযোগিতা। মার্চ মাসে সব ধরনের পরীক্ষা ও অস্ত্রোপচারে শতকরা ৩০ ভাগ ছাড়ের সুবিধা রয়েছে। দীর্ঘদিন পলিপ, অর্শ, পেট ফোলা, মলের সঙ্গে রক্ত পড়া প্রভৃতি জটিলতা এবং স্টমাক ও কোলোনে টিউমার থাকা ঝুঁকিপূর্ণ। এসব রোগীর পরামর্শ ও সেবা জরুরি। যোগাযোগ: প্লট এম-১/সি, মিরপুর-১৪ (হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশে)। ফোন: ৯০০৮৯১৯, ০১৭১৮৫৯৪৬৮২। বিজ্ঞপ্তি।