আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যসম্মত পরিবেশ ও বৈজ্ঞানিক উপায়ে মাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি করতে হবে। সমুদ্র বিজয়ের ফলে দেশ যে বিশাল জলরাশি ও সম্পদ অর্জন করেছে, তার সুষ্ঠু আহরণ ও ব্যবস্থাপনায় সরকারকে দ্রুত এগিয়ে আসতে হবে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় গতকাল সোমবার এসব কথা বলেন মৎস্যবিজ্ঞানীরা। দুপুর ১২টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ সভার আয়োজন করা হয়।