প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার কলমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা কলমা কালীবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন হাবিবুর রহমান চাকলাদার, মুক্তার হোসেন খান, খলিলুর রহমান খান, বাদল পাঠান, ফিরোজ ব্যাপারী প্রমুখ। সভা শেষে মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি