প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বিভাগের অফিস কক্ষে গত রোববার সন্ধ্যায় প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে এক সভায় ভিশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান আবু রায়হান সরকারকে আহ্বায়ক এবং ইজি সফটের প্রধান নির্বাহী (সিইও) রাসেল নিজামকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান শাকের আহমেদ, বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান, আফজাল হোসেন, বদরুজ্জামান ভুঁইয়া প্রমুখ। অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য বিভাগে যোগাযোগ করতে প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি