আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটির অনুমোদন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার রাতে গোয়ালন্দ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ কমিটি গঠনের কাগজপত্র সরবরাহ করেন। এতে দেখা যায়, ১৬ সদস্যের আহ্বায়ক কমিটিতে মো. ফরিদুল ইসলামকে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে শেখ মো. আবদুল হালিম, রফিকুল ইসলাম (সালু) ও মো. শফিকুল ইসলামের (শফি) নাম রয়েছে। এ ছাড়া বাকি ১৩ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি