কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। এ ছাড়া আহ্বায়ক কমিটির বিরোধিতাকারীদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে ওই কমিটি। দলীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফখরুল আলম। এতে যুগ্ম আহ্বায়ক মির্জা সুলায়মান, শামসুজ্জামান, সদস্যসচিব এস এম বাকী বিল্লাহ, পৌর কমিটির আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
২৫ জুলাই পৌর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে জাকির হোসেনকে আহ্বায়ক ও এনামুল হককে সদস্যসচিব করে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান গতকাল আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
এর আগে বিলুপ্ত কমিটির সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহর নেতৃত্বে দলের একটি পক্ষ আহ্বায়ক কমিটিকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছিল।