আহ্মদীয়া জামা'তের বার্ষিক সম্মেলন সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহ্মদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে।
নিখিল বিশ্ব আহ্মদীয়া জামা’তের ইমাম মির্যা মাসরুর আহমদের ভাষণ স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ সম্মেলন শেষ হয়।
মির্যা মাসরুর আহমদ ভাষণে বলেন, মানুষকে ভালোবাসা ও মমতা দিয়ে সৎপথ দেখানো এবং আল্লাহর দিকে আহ্বান করা সবার পবিত্র কর্তব্য। ইসলামে কোনো জোরজবরদস্তির স্থান নেই। জাতি-ধর্ম-বর্ণবিশেষে কোনো ভেদাভেদ না করে মানুষের সেবায় আত্মনিয়োগÄকরতে হবে।
ঢাকার বকশীবাজারে বাংলাদেশে আহ্মদীয়া জামা’তের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী দিনের প্রথম অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেনন ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিজ্ঞপ্তি।