আড়ং ডেইরির বিপণন প্রতিনিধি সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়ং ডেইরির দুই দিনব্যাপী বিপণন প্রতিনিধি সম্মেলন গতকাল শনিবার রাজেন্দ্রপুরে শেষ হয়েছে। সারা দেশের প্রায় ১৯০ জন বিক্রয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। আড়ং ডেইরি এবং তাদের ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক ডেইরির পরিচালক তৌফিকুর রহমান, উপমহাব্যবস্থাপক সাইফুর রহমান, ব্র্যাক এন্টারপ্রাইজের সহকারী মহাব্যবস্থাপক সুরাইয়া সিদ্দিকা, ব্র্যাক ডেইরির মহাব্যবস্থাপক (ফিন্যান্স) ইসমাইল হুসেন প্রমুখ সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে ২০১৫ সালের সেরা বিক্রয় প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।