প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বাঘড়া বাজারের এক মৎস্য আড়তদারের মুক্তির দাবিতে গতকাল বুধবার ঢাকা-দোহার সড়কের জাহানাবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনকারীরা ঢাকার ডিবি-পুলিশ কর্তৃক গত ২৯ নভেম্বর অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তারের ঘটনাটিকে সাজানো বলে দাবি করেন। বাঘড়া ইউপির সদস্য আব্দুস সালাম বলেন, আড়তে মাছ বিক্রির সময় তাঁর ভাই মো. আলমকে সাদাপোশাকে ডিএমপির ডিবি-পুলিশ নিয়ে যায়। পরে তাঁরা জানতে পারেন, ১ ডিসেম্বর নবাব ইউসুফ রোড থেকে পিস্তলসহ তাঁকে আটক করা হয়। শ্রীনগর থানার ওসি সাহেদুর রহমান বলেন, ‘শুনেছি ঢাকায় আলমের বিরুদ্ধে মামলা আছে।’ মুন্সিগঞ্জ প্রতিনিধি