আড়াই দিন পর জাপানি নাগরিকের ময়নাতদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে আড়াই দিন থাকার পর গতকাল বৃহস্পতিবার জাপানি তরুণী কাজুকো ওসাইয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিন সদস্যের মেডিকেল বোর্ড ময়নাতদন্ত সম্পন্ন করে।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেন প্রথম আলোকে বলেন, ওসাইয়ের মৃত্যুর পর স্বামী মুসা মোহাম্মদ খোঁজখবর নেননি। মোবাইল ফোনে বারবার ফোন করা হলেও ফোন ধরেননি। কাজুকোর লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।