আড়াই বছরে পাঁচ হাজার কোটি টাকার চাল আমদানি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, গত আড়াই বছরে চারটি দেশ থেকে পৌনে পাঁচ হাজার কোটি টাকার চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে গত অর্থবছরে ১২ লাখ টন চাল আমদানি করা হয়।জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার জয়নুল আবদিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, গত আড়াই বছরে ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার ও পাকিস্তান থেকে ১৩ লাখ ১৫ হাজার ২২৩ টন চাল আমদানি করা হয়েছে। এর মূল্য চার হাজার ৭৭৩ কোটি নয় লাখ ৮৪ হাজার টাকা।শহীদুজ্জামান সরকারের অন্য প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত অর্থবছরে ২০ লাখ ৪১ হাজার ৫৯৯ টন খাদ্যশস্য আমদানি করা হয়। এর মধ্যে ১২ লাখ ৬৪ হাজার ৪১৬ টন চাল এবং সাত লাখ ৭৭ হাজার ১৮৩ টন গম।অন্যদিকে তাজুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিএডিসি কেবল বীজ সংরক্ষণের জন্য হিমাগার পরিচালনা করছে। বিএডিসির হিমাগার ১৯টি। বেসরকারি পর্যায়ে আলু সংরক্ষণের জন্য ৩১৫টি হিমাগার রয়েছে। তবে আলুর বীজ সংরক্ষণের জন্য আগামী অর্থবছরে বিএডিসি আরও ১০টি হিমাগার নির্মাণ করবে।নজরুল ইসলামের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, গত অর্থবছরে দেশের বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় ৪৭টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৩২টি জেলার অনুকূলে এ পর্যন্ত তিন হাজার টন চাল ও ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।