আড়াই বছরের কন্যাকে নদীতে নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে চতুর্থ বিয়ে করা নিয়ে পারিবারিক কলহের জের ধরে আড়াই বছর বয়সের কন্যাকে ধলাই নদীতে নিক্ষেপ করেছেন এক পাষণ্ড বাবা। দুই দিনেও শিশুটির লাশ পাওয়া যায়নি।কমলগঞ্জ থানা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের ছমির মিয়া (২৫) একজন বিয়েপাগল মানুষ। প্রথম স্ত্রী কবিরুন বেগমের (২২) পক্ষের তিনটি কন্যাসন্তান রয়েছে। তার পরও প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই ছমির মিয়া একে একে আরও দুটি বিয়ে করেন। সম্প্রতি ছমির মিয়া আরও একটি বিয়ে করার উদ্যোগ নিলে স্ত্রী কবিরুন বেগমের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধে গত বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরদিন শুক্রবার জুমার নামাজের পর ছমির মিয়া আড়াই বছর বয়সী দ্বিতীয় সন্তান ফাহিমা বেগমকে নিয়ে পার্শ্ববর্তী ধলাই নদীর ভরা পানিতে ছুড়ে ফেলেন।