আড়াই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার অভিযোগে মামলা হওয়ার পর আদালতের নির্দেশে দুই মাস ১৩ দিন পর গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কবর থেকে এক গৃহবধূর লাশ তোলা করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই দিন পেটের ব্যথায় অসুস্থ থাকার পর গত ২১ জানুয়ারি উপজেলার চতলবাইদ দক্ষিণপাড়া গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী জায়দা বেগম (৪৫) মারা যান। এর এক মাস পর জায়দাকে বিষপানে হত্যা করা হয়েছে অভিযোগ এনে তাঁর বড় ভাই নাজিম উদ্দিন বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় জায়দার স্বামী ওয়াজেদ আলীসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলার পর আদালত জায়দার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সখীপুর থানার পুলিশকে নির্দেশ দেন।বিষ খাইয়ে হত্যার অভিযোগ অস্বীকার করে ওয়াজেদ আলী বলেন, অসুস্থতার কারণে জায়দার মৃত্যু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।