আড়াই মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা
রাজশাহীর বাগমারায় চাঞ্চল্যকর গৃহবধূ সোনিয়া আখতার ওরফে লাকীকে পুড়িয়ে হত্যা মামলার মূল আসামিদের আড়াই মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার প্রতিবেদনও পুলিশ দাখিল করছে না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গৃহবধূর পরিবার।উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের গৃহবধূ সোনিয়াকে যৌতুকের দাবিতে তাঁর স্বামী ও পরিবারের লোকজন নির্যাতন করে আসছিলেন। এর জের ধরে গত ১২ আগস্ট রাতে সোনিয়ার ওপর নির্যাতন চালানো হয়। এতে সোনিয়া মারা যান। পরে সোনিয়ার লাশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার তিন দিন পর পুলিশ মাইদুলের বাবা আবদুল জব্বারকে (৫৮) গ্রেপ্তার করে। এর পর থেকে অন্য আসামিদের গ্রেপ্তার বা মামলা নিয়ে পুলিশের কোনো মাথা ব্যথা নেই বলে অভিযোগ করেন মামলার বাদী আবদুস সাত্তার।মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেলাল হোসেন বলেন, ‘আসামিদের পাওয়া যাচ্ছে না। পেলেই ধরা হবে।’