আড়াই মাসেও পরিচয় মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শহীদ মতিউর রহমান সড়কের গজারিয়া পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের পাশ থেকে গত ১২ এপ্রিল অজ্ঞান অবস্থায় পঞ্চাশোর্ধ্ব এক বৃদ্ধকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গজারিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার করতে না পেরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে মুসলিম ধর্মীয় আচার-অনুষ্ঠানের পর সমাহিত করা হয়।