আড়াই শতাধিক চিংড়িঘেরে মড়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার আড়াই শতাধিক চিংড়িঘেরে মড়ক দেখা দিয়েছে। মিয়ানমার থেকে রোগাক্রান্ত চিংড়ির পোনা এনে ঘেরে ছাড়াসহ নানা কারণে এই মড়ক দেখা দিয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেকনাফের নাফ নদসংলগ্ন চিংড়িঘেরগুলোতে চার সপ্তাহ আগে মড়ক দেখা দেয়। ভ্যাপসা গরম, ঘেরগুলোতে পরিমাণমতো পানি না থাকা এবং রোগাক্রান্ত পোনা ছাড়ায় ঘেরের মাছগুলো মরে যাচ্ছে। এ কারণে চিংড়িচাষি ও ঘেরের মালিকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মড়ক প্রতিরোধ করতে না পারলে কোটি কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।উপজেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস বলেন, উপজেলায় আড়াই শতাধিক চিংড়িঘেরে ভাইরাসে আক্রান্ত হয়ে চিংড়ি মারা যাচ্ছে। ভ্যাপসা গরম ও বৃষ্টির অভাবে ঘেরগুলোতে পানিস্বল্পতা এবং রোগাক্রান্ত পোনা ছাড়ার কারণে এসব চিংড়িঘেরে মড়ক দেখা দিয়েছে।