আড়াইহাজার ও গোপালদীতে প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের নবগঠিত আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নির্বাচনে গতকাল মঙ্গলবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে।আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে নয়জন এবং সাধারণ সদস্য পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে ১১ জন প্রার্থীর মধ্যে সাতজন আওয়ামী লীগের এবং চারজন বিএনপির সমর্থক। মেয়র পদের প্রার্থীরা হলেন বিএনপি-সমর্থিত পারভিন আক্তার (দোয়াত-কলম), আওয়ামী লীগ-সমর্থিত সুন্দর আলী (চশমা), হাবিবুর রহমান (তালা), মেহের আলী (জাহাজ), হারুনুর রশিদ (টেলিভিশন), কাজী সুজন ইকবাল (কাপ-পিরিচ), বিল্লাল হোসেন (মাইক), মোজাম্মেল হক (টেবিল), ‘বিএনপির বিদ্রোহী প্রার্থী’ কবির হোসেন (টেলিফোন), রুহুল আমিন মোল্লা (প্রজাপতি), কাজী আবদুস সেলিম (আনারস)। গোপালদী পৌরসভায় মেয়র পদে তিনজন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন বিএনপি-সমর্থিত আবুল বাশার (কাপ-পিরিচ), আওয়ামী লীগ-সমর্থিত রফিকুল ইসলাম (তালা) এবং ‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী’ এম এ হালিম শিকদার (আনারস)।