আড়াইহাজারে অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও তিনজন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নে দক্ষিণপাড়া গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলা মেডিকেল টিম এই রোগী শনাক্ত করে। তারা হলো উপজেলার দক্ষিণপাড়া গ্রামের বেনু মিয়ার ছেলে সজল, আবদুল কাদিরের ছেলে মোক্তার ও স্কুলছাত্রী সোনিয়া।আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহাবুব হাসান জানান, আক্রান্ত ব্যক্তিরা প্রায় এক মাস আগে বাজার থেকে মাংস কিনে এনে খায়। এরপর তারা অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে রোববার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে তাঁরা অ্যানথ্রাক্সে আক্রান্ত তিনজনকে শনাক্ত করেন।আড়াইহাজার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, পরীক্ষা-নিরীক্ষা করে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়েছে। তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।