আড়াইহাজারে আইসিটি পার্ক গড়ে তোলার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আইসিটি পার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সঙ্গে তিনি এই উপজেলার পাঁচটি কলেজ ও ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতি চালু করার ঘোষণা দেন।

আজ রোববার বিকেলে আড়াইহাজারের শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক গাউছুল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।
জুনাইদ আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ এক সময় এক লাখ টাকায় মোবাইল ফোন ব্যবহার করত এবং প্রতি মিনিট ১০ টাকায় কথা বলতে হতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এক হাজার টাকায় মোবাইল ফোন এবং প্রতি মিনিট মাত্র ৬৩ পয়সায় মিনিটে কথা বলার সুযোগ করে দিয়েছে।