আড়াইহাজারে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় আওয়ামী লীগের এক নেতার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার উপজেলার মারুয়াদী এলাকার আওয়ামী লীগের নেতা মহিবুরের মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসেন। শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক ফরিদ প্রাইভেটকারযোগে উপস্থিত হন। কিন্তু বিয়ের গেটসংলগ্ন সড়কে যানজট থাকায় তাঁর গাড়ি ভেতরে ঢুকতে পারেনি। এ নিয়ে মহিবুরের ভাই আওয়ামী লীগের নেতা মিজান প্রধানের ছেলে আলামিনের সঙ্গে শহিদুল হক ফরিদের বাগিবতণ্ডা হয়। বাগিবতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি উপস্থিত লোকজনের হস্তক্ষেপে শেষ হলেও রাত সাড়ে ১০টার সময় শহিদুল হক ফরিদের সমর্থকেরা আলামিনের বাড়িতে হামলায় চালান এবং একটি কনফেকশনারির দোকান ভাঙচুর করেন। বিয়ের গেট ও খড়ের গাধায় আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।