আড়াইহাজারে আগুন, পুড়ে গেছে আটটি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আটটি দোকান। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন গভীর রাতে বাজারের একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।