আড়াইহাজারে আগুনে পুড়েছে ১০টি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈত্যনকান্দা বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন চারজন। আহত ব্যক্তিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার রাতে চৈত্যনকান্দা বাজারে খলিলের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় দুটি করে চালের আড়ত, ফার্নিচার ও কনফেকশনারি এবং চারটি লেপ-তোষকের দোকান।