আড়াইহাজারে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পাতিলপট্টি এলাকার একটি তাঁত কারখানায় গত শনিবার রাতে এক কিশোরী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে। রাত চারটার দিকে ওই কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। কারখানার শ্রমিক ও এলাকাবাসী ধর্ষক লাল মিয়া ওরফে লালচানকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।পুলিশ জানায়, সাইদুল হাজির তাঁতের কারখানায় রাতের পালায় কাজ চলার সময় রাত তিনটার দিকে কারখানার শ্রমিক লালচান ওই কিশোরীকে জোর করে পরিত্যক্ত একটি টয়লেটে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে লালচান পালিয়ে যায়। ভোর চারটার দিকে শ্রমিকেরা ওই কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। পরে শ্রমিক ও এলাকাবাসী ধর্ষক লালচানকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তার বাড়ি নরসিংদীর চরদিঘলদী গ্রামে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।