আড়াইহাজারে খাল দূষণের প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক্সটাইল কারখানার বিষাক্ত বর্জ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সোনাখালী খাল দূষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ওই মানববন্ধন হয়। এতে পাঁচরুখী, বান্টি, মালোপাড়া, রাঘবদীসহ কয়েকটি এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রূপগঞ্জের আধুরিয়া এলাকায় অবস্থিত সান্ত্বনা টেক্সটাইল মিলের বিষাক্ত বর্জ্যে সোনাখালী খালের পানি বিষাক্ত হয়ে পড়েছে। বিষাক্ত রাসায়নিক উপাদানের কারণে খালে এখন আর মাছ পাওয়া যায় না। খালের বিষাক্ত পানি জমিতে দেওয়ায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে। পারভেজ আনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো. হাফিজুল ইসলাম, সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহিদুল হাসান প্রমুখ।