আড়াইহাজারে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি এলাকায় তাসলিমা (২৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। গৃহবধূর বাবা আবদুস সাত্তার জানান, ২০০১ সালের কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি এলাকার শুক্কর আলীর সঙ্গে তাসলিমার বিয়ে হয়। তিনি প্রায়ই তাসলিমাকে মারধর করতেন। মঙ্গলবার রাতে শুক্কুর তাসলিমাকে শ্বাসরোধে হত্যা করে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।