আড়াইহাজারে ছুরিকাঘাত করে পালানোর সময় সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমজাদ হোসেন (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আওলাদ (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় ওই যুবককে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে উপজেলার আড়াইহাজার থানার গেটের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আওলাদ পুলিশের সোর্স দেলোয়ার হোসেনের ভাই বলে জানা গেছে। এই পরিচয় দিয়ে সে এলাকায় প্রভাব বিস্তার করে বলে অভিযোগ উঠেছে ।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের শিবপুর গ্রামের আমির আলীর ছেলে আমজাদের সঙ্গে একই এলাকার জমির আলীর ছেলে আওলাদের কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর আমজাদ বাজারের উদ্দেশে যাওয়ার পথে থানার গেটের সামনে আওলাদ তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় পুলিশের আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আওলাদকে গ্রেপ্তার করেন।