আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষে সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সদাসদী ইউনিয়নের রামচন্দ্রদী গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের স্থানীয় বিএনপির নেতা গোলাম মোস্তফার সঙ্গে আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল দুপুরে রফিকুল ইসলাম দলবল নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে সীমানা পিলার লাগাতে যান। এ সময় মোস্তফার লোকজন তাতে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।গতকাল বিকেলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।